মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন প্রমুখ।
এর আগে, সকালে সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শহরে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মৌলভীবাজার মুক্ত হয়।