জুয়া খেলায় ছাত্রলীগ নেতাসহ ৫ জন কারাগারে

নীলফামারীর কিশোরগঞ্জে জুয়া খেলার অপরাধে ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত রবিবার রাতে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম এলাকায় জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরে গতকাল তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলা কারাগারে পাঠায় থানা-পুলিশ।

গ্রেপ্তাররা হলেন উপজেলার রনচন্ডি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন, গাড়াগ্রাম ইউনিয়নের ছাত্রলীগকর্মী রুহুল আমিন, এনামুল হক, আতিয়ার রহমান ও আবদুর রাজ্জাক। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার ৮১০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।