রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে অস্ত্রসহ যুবক আটক 

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক আব্দুস শুক্কুর (২৮) টেকনাফ উপজেলার হোয়্যাইকং ইউনিয়নের লম্বাবিল গ্রামের আব্দুর রহমানের ছেলে।

তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইষ্ট এর বি-৩৭ ও ৩৯ ব্লকের মাঝামাঝি এলাকায় এ অভিযান চালানো হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ফারুক আহমদ সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা করা হয়।