টেকনাফে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজার টেকনাফ থানাধীন হোয়াইক্যং থেকে অপহরণসহ ধর্ষণ মামলার এজাহারভুক্ত মো. ওমর ফারুক (২৩) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়।

ওমর হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড আন্দারিছড়ার মো. খুরশেদ আলমের ছেলে।

উল্লেখ্য, গ্রেপ্তার ওমর ফারুকের বিরুদ্ধে টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।