চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাতে সদর উপজেলার হরিণা এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেলে আবদুল জলিল সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকার মো. জয়নালের ছেলে। নিখোঁজ দুজন হলেন একই এলাকার মতিন ভূঁইয়ার ছেলে রিয়াদ হোসেন ও নুরুজ্জামান শেখের ছেলে মুক্তার শেখ।