অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে কবি শেখর দেবের অনুবাদ গ্রন্থ ‘ব্ল্যাক বার্ড’। বইটির প্রকাশক চন্দ্রবিন্দু প্রকাশন, প্রচ্ছদ করেছেন আল নোমান। লিও তলস্তয়, নগুগি ওয়া থিয়েঙ্গো, লিডিয়া ডেবিস ও আলেক্স লা গুমার গল্প নিয়েই ব্ল্যাক বার্ড।
শেখর দেব বলেন, ‘এই বইয়ে পৃথিবীর চারজন গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় সাহিত্যিকের গল্প আছে। ফলে চারটি দেশের সংস্কৃতির সাথে পরিচয় ঘটবে পাঠকের।’
ব্ল্যাক বার্ড পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ৬৫-৬৬ নম্বর স্টলে। এছাড়াও চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের বইমেলায় ০১-০২ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি, যার মূল্য ২৪০ টাকা মাত্র।