নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু অভিযোগ করেন, শান্তিসমাবেশের নামে দেশব্যাপী বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি পালনে বাধা দেওয়ার জন্যই আওয়ামী লীগ এই হামলা চালিয়েছে। আমরা আশঙ্কা করছি নাটোরের কর্মসূচি পণ্ড করতে আজ এ ধরনের ঘটনা ঘটাতে পারে তারা।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা নিজেরাই একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তাই তারা নিজেরাই এ বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের ওপর দোষ দিচ্ছে।