টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে খানুরবাড়ি এলাকার যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলো উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১১)। সুজয় স্থানীয় গোবিন্দাসী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ও লিখন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাঁচ-ছয় বন্ধু নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সুজয় স্রোতের টানে ঘূর্ণিপাকে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে লিখনও ডুবে যায়।