এ বছরের কমনওয়েলথ ছোটগল্প প্রতিযোগিতার সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে ঢাকার ছেলে আরমান চৌধুরীর ছোটগল্প ‘ডেফিসিয়েন্সি নোটিশ’। ৪ এপ্রিল এই তালিকা প্রকাশ করা হয় কমনওয়েলথ ফাউন্ডেশনের ওয়েবপেইজে। ৬৬৪২ জন লেখক তাদের গল্প জমা দিয়েছেন এই প্রতিযোগিতায়। জমা পড়া ছোটগল্প থেকে বাছাই করে জুড়িরা ২৮ জন লেখককে সংক্ষিপ্ত তালিকায় স্থান দিয়েছেন। এই ২৮ জন লেখক নির্বাচিত হয়েছেন ১৯টি দেশ থেকে।
মর্যাদাপূর্ণ এই তালিকায় জায়গা পেয়ে চূড়ান্ত তালিকায় জায়গা নিশ্চিত করার জন্য বাংলাশের আশা (আরমান) পূরণ করতে লড়ছেন ঢাকার ছেলে আরমান চৌধুরী। আরমান এখন দেশহারা উদ্বাস্তু ছাউনি এবং পরিবেশ বিপর্যয় কেন্দ্র করে কাল্পনিক পটভূমির একটি উপন্যাস নিয়ে কাজ করছেন। ইংরেজি গদ্য নিয়ে কাজ করা আরমানের সাহিত্যকর্ম এরই মধ্যে নটর ডেম বিশ্ববিদ্যালয়, লফ্ট লিটারারি সেন্টার কর্তৃক প্রশংসিত হয়েছে।