ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আজ ভোররাত থেকে অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত গাড়ির চাপ লক্ষ করা গেছে। যার বেশির ভাগ যানবাহনই ব্যক্তিগত বলে জানায় পুলিশ।

চালকারা জানায়, ভোররাতের দিকে অতিরিক্ত যানবানের চাপে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়ে যায়। ব্যক্তিগত যানবাহন ও খোলা ট্রাকে করে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে।

এলেঙ্গার ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ হারুন বলেন, গতকালের তুলনায় আজ ভোর থেকেই গাড়ির চাপ বেড়েছে। বিশেষ করে ব্যক্তিগত যানবাহনের চাপ লক্ষ করার মতো। রাতে কিছুটা যানজট সৃষ্টি হলেও তা এখন আর নেই।