ওয়াসার নতুন চেয়ারম্যান সুজিত কুমার

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্র্তৃপক্ষের (ওয়াসা) বোর্ডের সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক সুজিত কুমার বালাকে ওয়াসার নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। তিনি বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হচ্ছেন। স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখা থেকে গত রবিবার নতুন ওয়াসা চেয়ারম্যান নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব আকবর হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্র্তৃপক্ষ আইন, ১৯৯৭ এর ৭(১) ধারা অনুযায়ী, ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্র্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৯(১) ধারা অনুযায়ী তিনি ঢাকা ওয়াসা বোর্ডের পূর্ববর্তী চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হবেন।

সুজিত কুমার বালা বুয়েটের ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যাপক ছিলেন। তিনি বর্তমানে অবসরকালীন ছুটিতে আছেন।