কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের সময় দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও ৫০ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
গ্রেপ্তারকৃতরা হলেন, রামুর ঈদগড়ের মো. জাবের (২০) ও উখিয়ার কুতুপালং ক্যাম্পের-৪ নুরুল আমিন (২০)।
রবিবার (২৮ মে) দিবাগত রাত ১টার দিকে উখিয়ার কুতুপালং বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
উখিয়া-টেকনাফের (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবকরা ক্যাম্পে অস্ত্র সরবরাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে জানায়।