যুক্তরাষ্ট্রের ভিসানীতি

সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকলে ভয়ের কিছু নেই : পিটার হাস

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকবে তাদের যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে ভয়ের কিছু নেই।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশের মানুষ ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে সহযোগিতা করতে এ ভিসানীতি ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকায় এড‌ওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টসে (ইএমকে সেন্টার) যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর শীর্ষক এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশিরা যা চান, যুক্তরাষ্ট্রেরও চাওয়া এক‌ই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি পরিষ্কার করেছেন। বাংলাদেশি যাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে, তারাও এক‌ই মতপ্রকাশ করেছেন।’

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ওপর আস্থা থাকলে কেন যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রকাশ করেছেÑ এ প্রশ্নে পিটার হাস বলেন, ‘এটা বাংলাদেশের মানুষকে সহযোগিতা করার জন্য করা হয়েছে।