গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুঘর্টনায় নাজমুল হোসেন (১৯) নামে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক একই উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান বাবুর মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি কামারদহ ইউপি চেয়ারম্যানের বরাত দিয়ে বলেন, নিহত নাজমুল ইসলাম মোটরসাইকেল নিয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। এসময় মোাটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একই দিকে যাওয়া একটি ট্রাকের পিছনে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে যায়।
পরে আশেপাশে লোকজন এসে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ওই যুবক মারা যান। এ ঘটনায় ট্রাকের চালক ও ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।