‘জয় ভীম’ খ্যাত দক্ষিণী তারকা সুরিয়ার জন্মদিন ছিল গত রবিবার। তার জন্মদিনের ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় তার দুই অনুরাগী নাক্কা ভেঙ্কটেশ ও পোলুরি সাই। সেই খবর জানার পর সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা।
মৃত দুই ভক্তের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি পরিবারের এক জনের চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন সুরিয়া।
এই মর্মান্তিক ঘটনার পর অভিনেতা সুরিয়া শোকপ্রকাশ করে বলেন, ‘আমার গভীর সমবেদনা রয়েছে এই দুই পরিবারের প্রতি। এই ঘটনার আকস্মিকতায় হতবাক। খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা।’
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার মপুলাভারিপালেম গ্রামে। ‘জয় ভীম’ খ্যাত তারকার জন্মদিন পালন করার পরিকল্পনা ছিল তাদের। সেই উপলক্ষেই অভিনেতার ছবির ব্যানার লাগাচ্ছিলেন তারা। ব্যানারের একটি লোহার রড ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণের।