চিকিৎসার জন্য নায়কের থেকে ২৫ কোটি ধার করলেন সামান্থা!

অসুস্থতার জন্য অনেকদিন ধরেই কাজ করতে পারছেন না দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। এরমধ্যে ছেড়ে দিয়েছেন বেশ কিছু সিনেমা, যার জন্য নাকি ১২ কোটি টাকা লোকসান হয়েছে তার। এমন খবর বেশ কিছুদিন ধরেই বলিউডের অন্দরে।

সেই গুজবকে আরও জোরালো করল আজকের একটি খবর। শোনা যাচ্ছে, সামান্থা নাকি তার চিকিৎসার জন্য দক্ষিণেরই এক প্রথম সারির তারকার কাছ থেকে ২৫ কোটি রুপি ধার নিয়েছেন!

নায়িকা নিজেই জানিয়েছেন, দুরারোগ্য স্নায়বিক ব্যাধি মায়োসিটিসে আক্রান্ত তিনি।

সম্প্রতি জানা গেছে, মার্কিন মুলুকে এই রোগের আধুনিক চিকিৎসা রয়েছে। ফলে নায়িকাকে সেখানে যেতে হবে। তার জন্যই তিনি নাকি টাকা ধার নিয়েছেন। ঋণ নেওয়ার কথা না বললেও নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন সামান্থা। বলেছেন, অসুস্থতার সঙ্গে আমি এখনও লড়াই করছি। চিকিৎসরা আত্মবিশ্বাসী যে আমি খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব। জীবনে ভালো এবং খারাপ দুটোই দেখলাম। শারীরিক এবং মানসিকভাবে অনেক বার বিধ্বস্ত হয়েছি। প্রত্যেক বার মনে হয়েছে, এই দিনটাই শেষ। পরের দিনটা আর হয়তো দেখতে পাব না। কিন্তু জিতে গিয়েছি। পরের দিন আবার নতুন ভাবে লড়াই শুরু করেছি। তাই জানি, এই খারাপ অবস্থাও কেটে যাবে।