বক্স অফিসে প্রথম দিনেই রজনীকান্তের ঝড়!

বক্স অফিসে প্রথম দিনেই ঝড় তুলেছে রজনীকান্তের সিনেমা জেইলার। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে দাবী করেছে, গতকাল বৃহস্পতিবার মুক্তির প্রথম দিনে সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় 'একশ' কোটি রুপি আয় করেছে।

এদিকে ভারতীয় সিনেমার বাণিজ্য বিশেষজ্ঞ রমেশ বালার টুইটে দাবি করেছেন, সিনেমাটি আজ শুক্রবার সকালেই ১০০ কোটি রুপি আয় অতিক্রম করেছে।

রমেশ জানিয়েছে, রজনীকান্তর জন্য জেইলার ১১তম চলচ্চিত্র, যা ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।

রমেশ দেওয়া পরিসংখ্যান অনুযায়ি , জেইলার বিশ্বব্যাপী এক দিনে তামিলনাড়ুতে ২৬ কোটি রুপি, কেরালা ৫.৮৫ কোটি রুপি, কর্ণাটক ১১.৮৫ কোটি, তেলেগু রাজ্যগুলোতে ১২ কোটি, ভারতের অন্যান্য মার্কেটে তিন কোটি রুপি ও বিদেশি বাজারে ৪০ কোটি রুপি তুলে নিয়েছে। মোট ৯৮.৭০ কোটি রুপি।