অনেকেই ডেঙ্গু ও ভাইরাল জ¦রে আক্রান্ত হচ্ছে। এই জ¦রে ডাক্তার প্রচুর পানি ও পানীয় খেতে বলেন। রোগীর জন্য উপাদেয় স্যুপের রেসিপি দিয়েছেন জিন্নাত রায়হান সুমি
মাশরুম চিকেন কর্ন স্যুপ
উপকরণ
ধাপ : ১ : চিকেন কিমা ১ কাপ, মাশরুম কিমা আধা কাপ, কর্নফ্লাওয়ার সিকি কাপ, ফেটানো ডিম ১টি, পনির কুচি সিকি কাপ, সাদা গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, স্বাদ লবণ আধা চা চামচ, চিনি ১ চা চামচ, লবণ ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ।
তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে ছোট ছোট বল বানিয়ে নিন। এবার বলগুলো তেলে ভেজে সাবধানে তুলে রাখুন। ভাজার সময় খেয়াল রাখুন যেন রং না ধরে।
ধাপ : ২ : চিকেন স্টক ৮ কাপ, সিজনাল সবজি (গাজর, পেঁপে, বরবটি, ফুলকপি) টুকরা ২ কাপ, সাদা গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, টেস্টি সল্ট সিকি চা চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪টি।
যেভাবে তৈরি করবেন
১. ফ্রাইপ্যানে বাটার দিয়ে গরম হলে সবজিগুলো একটু বেশি তাপে চার থেকে পাঁচ মিনিট ভাজুন।
২. সবজির মাঝে স্টক ঢেলে দিন। স্টকের মধ্যে সাদা গোল মরিচের গুঁড়া, স্বাদ লবণ, চিনি দিন।
৩. ফুটে উঠলে কাঁচা মরিচ ভাজা বলগুলো ছেড়ে দিন। ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে কর্নফ্লাওয়ার ঠা-া পানিতে গুলে এর মধ্যে দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের সময় ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন।
লেটুস স্যুপ
উপকরণ
লেটুস পাতা মোটা কুচি ২ কাপ, পেঁয়াজ পাতা কুচি ১ টেবিল চামচ, পার্সলে কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, চিকেন স্টক ৩ কাপ, এভাপারেটেড মিল্ক আধা কাপ, লবণ আধা চা চামচ, গোল মরিচ গুঁড়া সিকি চা চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. বড় সসপ্যানে অলিভ অয়েল গরম করে রসুন কুচি সামান্য ভেজে পেঁয়াজ কুচি দিয়ে ৩ মিনিট ভাজুন।
২. এবার লেটুস পাতা, পেঁয়াজ পাতা কুচি, পার্সলে কুচি দিয়ে আরও ৩ থেকে ৪ মিনিট ভাজুন।
৪. এবার গরম চিকেন স্টক দিয়ে ১৫ থেকে ২০ মিনিট জ¦াল দিন।
৫. অন্য একটি পাত্রে স্যুপ ঢেলে সামান্য ঠা-া হলে এভাপারেটেড মিল্ক, লবণ, গোল মরিচ গুঁড়া মিশিয়ে পরিবেশন করুন।
ভেজিটেবল হানি ক্লিয়ার স্যুপ
উপকরণ
গাজর পাতলা সøাইস ১ কাপ, স্যালারি পাতা বা ধনেপাতা আধা কাপ, বাঁধাকপি টুকরা আধা কাপ, পেঁয়াজ পাতা টুকরা আধা কাপ, ফুলকপি সেদ্ধ টুকরা ১ কাপ, ক্যাপসিকাম টুকরা আধা কাপ, বাটন মাশরুম টুকরা ২টি, স্টক ৬ কাপ, ভাঁজ খোলা পেঁয়াজ আধা কাপ, টেস্টি সল্ট ১ চা চামচ, কাঁচা মরিচ আস্ত ৪টি, মধু ১ টেবিল চামচ, বাটার ১ চা চামচ, মধু ১ টেবিল চামচ, সাদা গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, রসুন কুচি আধা টেবিল চামচ।
স্যুপের স্ট : মুরগির হাড় ১ কেজি, বাঁধাকপি কুচি ১ কাপ, গাজর টুকরা ১ কাপ, টমেটো আধা কাপ, পেঁয়াজ টুকরা আধা কাপ। ৬ লিটার পানি দিয়ে সব একসঙ্গে সেদ্ধ করুন। পানি যখন অর্ধেক হবে তখন নামিয়ে ছেঁকে ব্যবহার করুন।
যেভাবে তৈরি করবেন
১. বড় সসপ্যানে বাটার দিয়ে গলিয়ে রসুন কুচি ভাজুন।
২. রসুন নরম হলে স্টক ঢেলে দিন।
৩. স্টক ভালো করে ফুটিয়ে একে একে সব সবজি দিয়ে কাঁচা মরিচ দিন। দুই থেকে তিন মিনিট রান্না করুন।
৪. এবার লবণ, টেস্টিং সল্ট, গোল মরিচ গুঁড়া, ধনেপাতা বা পার্সলে পাতা দিয়ে নেড়ে দিন।
৫. এক মিনিট পর লেবুর রস ও মধু দিয়ে নেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
থাই স্যুপ
উপকরণ
চিকেন কিমা সিকি কাপ, চিনি দেড় টেবিল চামচ, চিংড়ি সিকি কাপ, সস ২ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, টিএস ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, থাই পাতা ১ মুঠ, ডিম ১টি, মরিচ গুঁড়া আধা চা চামচ, সিএফ ৪ টেবিল চামচ, এসএস ১ টেবিল চামচ, লেবুর রস ৪ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, লবণ আধা চা চামচ, পানি ৮ কাপ, মরিচ কুচি ৩টি, রসুন বাটা সিকি চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. চিকেন কিমা ও চিংড়ি মাছ একত্রে ভেজে পানি দিন।
২. ৮ কাপ পানি থেকে ২ কাপ পানি আলাদা করে তার সঙ্গে ডিম ফেটে রাখুন।
৩. পানি ফুটে উঠলে বাকি উপকরণ দিন। এবার সিএফ গুলে দিয়ে দিন। নামানোর আগে ডিম দিয়ে নামিয়ে নিন।