মেডিকেল ভর্তির প্রশ্ন ফাঁস, ৭ চিকিৎসকসহ গ্রেপ্তার ১২

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত চিকিৎসকসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল শনিবার রাতে সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সাতজন চিকিৎসকসহ প্রশ্ন ফাঁসকারী চক্রের ১২ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এ বিষয়ে রবিবার (আজ) দুপুরে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া মালিবাগে অবস্থিত সিআইডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন।