জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবনির্মিত এ ম্যুরাল উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক মো. ইমদাদুল হক।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, আজকে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন হওয়ায় দিনটি স্মরণীয় হয়ে থাকবে। এর পেছনে যে কমিটি জড়িত ছিল, তারা নিরলসভাবে কাজ করেছে। সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় প্রধান, প্রক্টর ও বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক ছাড়াও কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।