হাসপাতালে ভর্তি জেরিন খান

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী জেরিন খান। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সোশ্যালে এমন খবর সবার সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী নিজেই।

ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের হাতের একটি ছবি শেয়ার করেছেন জেরিন। হাতে স্যালাইন দেওয়া। ক্যাপশনে লেখেন, ‘লাইফ আপডেট’।

সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ‘বিগ বস ওটিটি ২’-এর প্রতিযোগী অভিষেক মালহান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

২০১০ সালে ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসাবে অভিষেক হয় জেরিন খানের। ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। শোনা যাচ্ছে, ঢাকাই সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন তিনি।