চলতি মাসেই ভারতের গোয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের দশম আসর। এ আসরে বাংলাদেশ থেকে অফিশিয়াল সিলেকশন পেয়েছে ‘এভরিথিং ইজ নাথিং’। এটি পরিচালনা করেছেন আরাফাত মহসীন। নির্মাণের পাশাপাশি এর সিনেমাটোগ্রাফির দায়িত্বেও ছিলেন তিনি নিজেই।
জিরো বাজেটে নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন পরিচালকের মা মাহমুদা বেগম। সংলাপবিহীন এই চলচ্চিত্রটির শুটিং হয় গেল মে মাসে। এরপর গত জুলাইয়ে গোয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে আবদেন করলে তারা এটিকে অফিশিয়াল সিলেকশন করে।
আরাফাত মহসীন বলেন, নিজের পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। এ রকম একটা সম্মানজনক উৎসবে চলচ্চিত্রটি সিলেকশন পাওয়ায় আমার জন্য অনেক আনন্দের। আরও বেশি আনন্দের এ জন্য, কারণ এটাতে আমার মা অভিনয় করেছে। পুরো গল্পটাই মাকে ঘিরে। একদম সংলাপবিহীন চলচ্চিত্র। শুধু দুই থেকে তিনটা সংলাপ রয়েছে।
জানা গেছে, আগামী ৩১ অক্টোবর গোয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।