ঢাকায় আসছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

আগামী ১৬ অক্টোবর তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। এ সময় তিনি দ্বিপক্ষীয় নানাবিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। পরদিন ১৭ অক্টোবর রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য তিনি কক্সবাজার যাবেন বলে জানা গেছে।

আফরিন আক্তারের এ সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই প্রতিবেদককে জানান, যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি রোহিঙ্গাবিষয় এবং দুই দেশের মধ্যকার নানাবিষয়ে আলোচনা করবেন। তবে এর মধ্যেও তিনি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার বিষয়েও আলোচনা করবেন।

উল্লেখ্য, চলতি বছরে আফরিন আক্তারের এটি দ্বিতীয় বাংলাদেশ সফর এর আগে গত মে মাসে তিনি বাংলাদেশে এসেছিলেন।