সরে দাঁড়ালেন শাকিব, ‘কবি’তে জুটি রাজ-ইধিকা

বছর কয়েক আগেই ‘কবি’ শিরোনামে একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন হাসিবুর রেজা কল্লোল। সিনেমাটি করার কথা ছিল শাকিব খানের। গল্প শুনে ছবিটি নিজেই প্রযোজনা করতে চেয়েছিলেন নায়ক। কিন্তু তা আর হয়নি। সরে দাঁড়ালেন শাকিব।

এবার নতুন খবর, শাকিবের পরিবর্তে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ। চলতি মাসে পরিচালকের সঙ্গে কলকাতাও যাচ্ছেন নায়ক। ছবিতে রাজের সঙ্গে জুটি বাঁধবেন ‘প্রিয়তমা’ খ্যাত ইধিকা পাল।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র খবরটি নিশ্চিত করেছে। তবে পরিচালক, নায়ক এখনই এই বিষয়ে মন্তব্য করতে রাজি নন।

হাসিবুর রেজা কল্লোল এর আগে ‘সত্তা’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করেছেন শাকিব খানকে নিয়ে। এতে শাকিবের নায়িকা ছিলেন পাওলি দাম।