নতুন করে আবারও চর্চায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছুটির দিনে হলিডে মুডে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন টালি কুইন। গোলাপি বিকিনি আর চোখে রোদচশমায় পানির মধ্যেই ‘আগুন’ ধরিয়ে দিয়েছে অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, থাইল্যান্ডে ঘুরতে গেছেন শ্রাবন্তী। সেখানে সুইমিংপুলে অভিনেত্রীকে পাওয়া গেছে এমন আবেদনময়ী ভঙ্গিতে। যা অন্তর্জালে প্রকাশ পেতেই উত্তাপ ছাড়াচ্ছে সর্বত্র।
জানা গেছে, ছেলে অভিমন্যু আর তার প্রেমিকা দামিনীকে সঙ্গে নিয়ে ঘুরতে গেছেন শ্রাবন্তী। মডেল দামিনী ঘোষের সঙ্গে প্রেম করছেন অভিমন্যু। গত বৃহস্পতিবার ছিল দামিনীর জন্মদিন। মনে করা হচ্ছে, এ উপলক্ষেই এই ঘুরতে যাওয়া।
একটি ছবিতে পড়ন্ত বিকেলে পানির মধ্যে চোখ বুঝে রয়েছেন শ্রাবন্তী। হালকা শীতের আমেজে যা উষ্ণতা ছড়াচ্ছে।নতুন এ ছবিতে কেউ তাকে খোঁচা মেরে লিখেছেন, ‘আমি তো পাগল হয়ে গেলাম সোনা।’ অন্য একজন লিখেছেন, ‘গোলাপি বিকিনিতে বার্বির মত লাগছে।’