বোল্ড লুকে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রাবন্তী  

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম

মাস কয়েক পরেই পর্দায় আসছে দেবী চৌধুরানী। সেই ঘোষণা ইতিমধ্যেই হয়ে গেছে। আর তার আগেই বোল্ড লুকে ধরা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একটু চেনা লুকেই অনুরাগীদের ঘুম কাড়লেন।

শ্রাবন্তী তার সোশ্যালে একটি নতুন ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, 'হুসন সুফিয়ানা।' ভিডিওতে দেখা যাচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পরনে আছে সাদা শাড়ি। ব্লাউজ নেই। গায়ে রয়েছে ভর্তি গহনা। হালকা সাজ, ছোট্ট টিপ আর খোলা চুলে নজর কাড়লেন অভিনেত্রী। বলা ভালো এই শীতের সন্ধ্যায় যেন কয়েক ডিগ্রি উষ্ণতা বাড়িয়ে দিলেন।

অভিনেত্রীর এই বোল্ড লুকে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, 'আপনার রূপে এমনি ফিদা। এবার ফ্ল্যাট হয়ে গেলাম।' কেউ আবার লেখেন, 'কী মায়াময়। কী স্নিগ্ধ।' কারও মতে, 'ভীষণই সুন্দর।'

শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে সামনে দেখা যাবে 'আমি আমার মতো' ছবিতে। এছাড়াও তার অভিনীত ছবি 'বাবু সোনা' মুক্তি পাবে শিগগিরই। দুটো ছবিতেই অভিনেত্রীর বিপরীতে থাকবেন জিতু কমল।

এছাড়া 'দেবী চৌধুরানী' তো আছেই। আগামী বছরই মুক্তি পাবে সিনেমাটি। শুভ্রজিৎ মিত্র পরিচালিত ছবিতে নাম ভূমিকায় দেহা দেবেন শ্রাবন্তী। এই চরিত্রের জন্য তিনি লাঠি খেলা, ঘোড়া চালানো সবই শিখেছেন। ভবানী পাঠকের চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে থাকবেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, কিঞ্জল নন্দ, প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত