মাত্র ৬৩ বলে বিধ্বংসী এক সেঞ্চুরি করলেন ফখর জামান। পাকিস্তানের বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। এর আগেই এক বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন তিনি। ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি এটি ফখরের।
ইনজুরির কারণে কয়েকটা ম্যাচ খেলতে পারেননি ফখর। একাদশে ফেরার ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচসেরা হন ফখর। এ ম্যাচেও তুলে নিলেন সেঞ্চুরি।
তার ঝড়ো ব্যাটিংয়ে ৭.৬১ রান রেটে ৪০২ রানের লক্ষ্য তাড়া করছে পাকিস্তান। বাবর আজম অন্যপাশে তাকে সঙ্গ দিচ্ছেন।