প্রথম বাঙালি মুসলমান আলোকচিত্রশিল্পী ও বাংলা ছোটগল্পের দিকপাল গোলাম কাসেম ড্যাডির ১৩০তম জন্মজয়ন্তী আগামীকাল (৫ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর পাঠক সমাবেশ কাঁটাবন শাখায় পালিত হবে।
জয়ন্তী উৎসবে আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক ইমেরিটাস সৈয়দ মনজুরুল ইসলাম, বরেণ্য আলোকচিত্রী পাভেল রহমান, কবি মুম রহমান ও কথা সাহিত্যিক আফসানা বেগম। অনুষ্ঠানটি সঞ্চলনা করবেন কবি ইমরান মাহফুজ।
ক্যামেরা রিক্রিয়েশন ক্লাব, পাঠশালা– সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট, কাউন্টার ফটো, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি এই উৎসবের আযোজক।