১২ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ কোস্ট গার্ডের

ঢাকা ও মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ১২ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।  গতকাল শনিবার ধলেশ্বরী ব্রিজসংলগ্ন টোল প্লাজা এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে ৪ হাজার ২০০ কেজি জাটকা জব্দ করা হয়। এর আগে গত শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের মেঘনা নদীর গজারিয়া ঘাটসংলগ্ন এলাকায় বরিশাল থেকে আসা লঞ্চ এমভি টিপু তল্লাশি চালিয়ে ৮ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তাদ্বয়ের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি