‘দেশ ছাপিয়ে এখন বিদেশে টাইগার সিমেন্ট’

দেশের শীর্ষস্থানীয় ‘টাইগার সিমেন্ট’ আজ থেকে ‘শক্তি ও স্থায়িত্বের বন্ধন’ সেøাগানে নতুন মোড়কে বাজারে এসেছে। গতকাল শনিবার পরিবেশবান্ধব কংক্রিট প্রোডাক্ট ও রেডিমিক্স পণ্য নিয়ে ‘টাইগার কংক্রিট প্রোডাক্টস’ নামে নতুন ব্র্যান্ড উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে ‘ব্র্যান্ড রেনোভেশন অ্যান্ড পার্টনার্স মিট’ অনুষ্ঠানে অংশ নিয়ে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ বলেন, দেশের সার্বিক অবকাঠামোর টেকসই উন্নয়নের অন্যতম অনুষঙ্গ হচ্ছে সিমেন্ট। এই শিল্পে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। দেশের চাহিদা মিটিয়ে গুণগত মানসম্পন্ন সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে এবং বিদেশি মুদ্রা আহরণের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের মাধ্যমে জাতির ভবিষ্যৎ গঠনে ২৪ বছর ধরে টাইগার সিমেন্ট কাজ করছে। সিমেন্ট ও পরিবেশবান্ধব কংক্রিট প্রোডাক্ট, রেডিমিক্সের মতো বৃহৎ খাতে বিনিয়োগের মাধ্যমে হাজার হাজার মানুষের মেধা ও শ্রমের সমন্বয়ে গড়া এই প্রতিষ্ঠান এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ববাজারে নিজেদের অবস্থান করে নিয়েছে। ভবিষ্যতে বিশাল সম্ভাবনার সুনীল অর্থনীতির বাংলাদেশে ‘টাইগার সিমেন্ট’ বিশাল ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের চেয়ারম্যান নার্গিস আহমেদ, পরিচালক সামাউন আহমেদ মৌসুমী, পরিচালনা পরিষদের পরিচালকবৃন্দসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, সাইফ আলী খাঁন অতুল, পরিচালক রোকেয়া বেগম নাসিমা ও রূপায়ণ কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক শামীম আরা মুক্তা, আনোয়ার গ্রুপ চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মোসলেহ উদ্দীন আহমেদ (অতিরিক্ত চিফ ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি), রাকিবুল আলম দিপু (চেয়ারম্যান, এসএসআর গ্রুপ), মো. আবদুর রাজ্জাক (পরিচালক, বাংলাদেশ এসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ড্রাস্ট্রিজ), এডিমন গিন্টিং (কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ রেডিশন মিশন)।

অনুষ্ঠানে দেশের খ্যাতিমান সাংস্কৃতিক শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত, নৃত্য ও কৌতুক পরিবেশনার পাশাপাশি ‘টাইগার বাংলার’ লোগো উন্মোচন, উৎপাদন, বাজারজাতকরণ এবং বিপণন নিয়ে অডিও ভিজ্যুয়াল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।