সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য হুমায়ূন আহমেদের নামে প্রবর্তিত সাহিত্য পুরস্কার গ্রহণ করলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। নবীন সাহিত্যশ্রেণিতে এ পুরস্কার পেয়েছেন তরুণ কথাসাহিত্যিক মাহবুব ময়ূখ রিশাদ। ‘রাইরিন্তার শেষ উপহার’ গল্পগ্রন্থের জন্য রিশাদ পেলেন এই সম্মান।
দেশের প্রবীণ এবং নবীনশ্বএই দুই শ্রেণির কথাসাহিত্যিকদেরই অনুপ্রাণিত করার উদ্দেশ্য নিয়ে ২০১৫ সালে প্রবর্তিত হয় ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’।
গতকাল শুক্রবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বছরের পুরস্কার দেওয়া হয়। এ বছর পুরস্কারের এই নবম আয়োজন অনুষ্ঠিত হলো। শামা রহমানের সংগীত পরিবেশনার মাধ্যমে এর সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. আব্দুল বারী এবং হুমায়ূন-পতœী ও বিশিষ্ট নির্মাতা, সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। সভাপতিত্ব করেন বিচারকম-লীর সভাপতি, খ্যাতিমান কথাশিল্পী ও ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য পুরস্কারের অর্থমূল্য সাত লাখ টাকা। আর নবীন সাহিত্যশ্রেণিতে পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা। এ ছাড়া দুই বিজয়ীকে দেওয়া হয় ক্রেস্ট, সার্টিফিকেট ও উত্তরীয়।