দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৯৮টি আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করেন।
ঢাকার ২০টি আসনের মধ্যে ২০টিতেই প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। তাদের মধ্যে ৯টি আসনেই আগের সংসদ সদস্যদের পরিবর্তন করে নতুন করে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। তারা হলেন- ঢাকা-৪ সানজিদা খানম, ঢাকা-৫ হারুনর রশীদ মুন্না, ঢাকা-৬ মোহাম্মদ সাইদ খোকন, ঢাকা-৭ মোহাম্মদ সোলায়মান সেলিম, ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১০ ফেরদৌস আহমেদ, ঢাকা-১১ মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা-১৪ মো. মাইনুল হোসেন খান।
পূর্ণাঙ্গ তালিকা দেখতে এখানে ক্লিক করুন