সপ্তম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অষ্টম অধ্যায় : বাংলাদেশের জলবায়ু

বহুনির্বাচনী

(গত সংখ্যার পর)

২৬. আবাসন সংকটের কারণে বিলুপ্তি হচ্ছে কোনটি?

ক. বনজ সম্পদ    খ. পাহাড়

গ. নদী               ঘ. গভীর সমুদ্র

২৭. চৌদ্দ বছর বয়সে হাসির বিয়ে হয়। বর্তমানে চার সন্তানের জননী। হাসির ক্ষেত্রে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কোন কারণ প্রতিফলিত হয়েছে?

ক. বহুবিবাহ                    খ. বাল্যবিবাহ

গ. নারী শিক্ষার অভাব       ঘ. ধর্মীয় কুসংস্কার

২৮. বাংলাদেশে প্রতিবছর কত শিশু জন্মগ্রহণ করে?

ক. ২৫               খ. ২৪

গ. ২৩               ঘ. ২২

২৯. আগামী তিন দশকে বাংলাদেশে শতকরা কতভাগ নির্ভরশীল জনসংখ্যা থাকবে?

ক. ৪৩               খ. ৪২

গ. ৪১                ঘ. ৪০

৩০. নির্দিষ্ট আয়ের পরিবারে লোকসংখ্যা বৃদ্ধি পেলে কোনটি ঘটে?

ক. পরিবারে সচ্ছলতা দেখা দেয়

খ. মাথাপিছু আয় বাড়ে

গ. মাথাপিছু আয় কমে

ঘ. সামাজিক মূল্যবোধ বৃদ্ধি পায়

উত্তর

২৬. ক, ২৭. খ, ২৮. ক, ২৯. ঘ, ৩০. গ