বাংলা প্রথম পত্র

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৫ এএম

সপ্তম শ্রেণি

কবিতা : শ্রাবণে

কবি : সুকুমার রায়

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

১. শ্রাবণে কবিতার রচয়িতা কে?

উত্তর : সুকুমার রায়

২. ‘শ্রাবণে’ কবিতায় কার মুখ ঢাকা?

উত্তর : আকাশের

৩. ‘শ্রাবণে’ কবিতায় চারিধারে কী মাখা?

উত্তর : ধোঁয়া

৪. বৃষ্টির জলে কারা স্নান করে?

উত্তর : গাছপালা

৫. ‘শ্রাবণে’ কবিতায় কীসের শেষ নাই?

উত্তর : বরষার প্লাবনের

৬. ‘শ্রাবণে’ কবিতায় কত দিকের কথা বলা হয়েছে?

উত্তর : দশদিকের কথা বলা হয়েছে

৭. ‘শ্রাবণে’ কবিতায় কী ধুয়ে যায়?

উত্তর : তাপ

৮. ‘শ্রাবণে’ কবিতায় কীসের তাপ ধুয়ে যায়?

উত্তর : গ্রীষ্মের

৯. ‘শ্রাবণে’ কবিতাটি সুকুমার রায়ের কোন গ্রন্থের অন্তর্গত?

উত্তর : খাই খাই

১০. শ্রাবণে’ কবিতায়

প্রকৃতি কীসে জর্জরিত?

উত্তর : গ্রীষ্মের তাপে

১১. কখন জলে জলে দশ দিক টলমল করে?

উত্তর : বর্ষায়

১২. কবিতায় কার স্নানের কথা বলা হয়েছে?

উত্তর : গাছপালার স্নানের কথা বলা হয়েছে

১৩. প্রকৃতিতে কখন প্রাণের সঞ্চার ঘটে?

উত্তর : বর্ষায়

১৪. সুকুমার রায় কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর : ১৮৮৭

১৫. সুকুমার রায় কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর : ১৯২৩

১৬. ‘শ্রাবণে’ কবিতায় উন্মাদ শ্রাবণের সঙ্গে কোনটির সম্পর্ক রয়েছে?

উত্তর : বরষার প্লাবন

১৭. ‘জল ঝরে জল ঝরে সারাদিন সারারাত’ বলতে কী বোঝায়?

উত্তর : অবিরাম বৃষ্টি

১৮. ‘শ্রাবণে’ কবিতায় প্রাণখোলা বরষায় স্নান করে কারা?

উত্তর : গাছপালা

১৯. ‘স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায়, নদীনালা ঘোলাজল ভরে উঠে ’ শূন্যস্থানে কী বসবে?

উত্তর : ভরসায়

২০. ‘ ঘনঘোর উন্মাদ শ্রাবণের’ শূন্যস্থানে কী বসবে?

উত্তর : উৎসব

লেখক : শিক্ষক, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত