ফিন্যান্স ও ব্যাংকিং

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ এএম

ষষ্ঠ অধ্যায় : মূলধনী আয়-ব্যয় প্রাক্কলন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

(গত সংখ্যার পর)

১৬. পে-ব্যাক সময় নির্ধারণ করা হয়

র. বিনিয়োগ আয় বিবেচনা করে

রর. বিনিয়োগ ঝুঁকি বিবেচনা করে

ররর. বিনিয়োগের ধরন বিবেচনা করে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                     খ. র ও ররর

গ. রর ও ররর                 ঘ. র, রর ও ররর

১৭. ডা. শামীমা নিজস্ব অর্থায়নে একটি হাসপাতাল স্থাপন ও পরিচালনা করেন। মূলধন বাজেটিংয়ের সাহায্যে নিচের কোন সিদ্ধান্ত নেবেন?

ক. রোগীর ওষুধ ক্রয়

খ. এক্স-রে মেশিন ক্রয়

গ. ওষুধের মূল্য নির্ধারণ

ঘ. হাসপাতাল ভবনের রঙ পরিবর্তন

১৮. মুদি দোকানির ফ্রিজ ক্রয় লাভজনক হবে কিনা তা নির্ধারণ করতে পারে

ক. মুনাফা পরিকল্পনা      

খ. ফ্রিজের ব্যান্ড নাম

গ. মূলধন বাজেটিং পদ্ধতি

ঘ. মূলধন ব্যয় পদ্ধতি

১৯. নিট মুনাফার সঙ্গে অবচয় যোগ করলে কী

পাওয়া যায়?

ক. নগদ আন্তঃপ্রবাহ

খ. ক্রমযোজিত নগদ

গ. পরিচালনা নগদ প্রবাহ

ঘ. নগদ বহিঃপ্রবাহ

নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের

উত্তর দাও।

সীমান্ত কোম্পানির প্রধান নির্বাহী মিসেস বর্ণা একটি নতুন প্রকল্পে বিনিয়োগের লাভজনকতা নির্ণয়ের পূর্বে পর পর ৪ বছরের মুনাফার সঙ্গে অবচয় যোগ না করেই মোট মুনাফাকে ৪ দ্বারা ভাগ করেন, কিন্তু মোট বিনিয়োগকে ২ দ্বারা ভাগ করেন।

২০. মিসেস বর্ণার অনুসৃত পদ্ধতি কোনটি?

ক. পে-ব্যাক সময় খ. গড় মুনাফা হার

গ. নিট বর্তমান মূল্য           ঘ. অভ্যন্তরীণ মুনাফার হার

২১. উদ্দীপকে নির্দেশিত পদ্ধতিটির সীমাবদ্ধতা হলো

র. অর্থের সময় মূল্য উপেক্ষিত

রর. সকল নগদ প্রবাহের মূল্য সমান

ররর. মুনাফা ও বিনিয়োগকে ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                     খ. র ও ররর

গ. রর ও ররর                 ঘ. র, রর ও ররর

২২. কোন প্রতিষ্ঠানের প্রাথমিক বিনিয়োগ ১,৩২,৭৫০ টাকা হলে উক্ত প্রতিষ্ঠানের গড় বিনিয়োগ কত?

ক. ৬৬,৩৭৫ টাকা            খ. ৪৪,২৫০ টাকা

গ. ৩৩,১৮৮ টাকা ঘ. ১,৩২,৭৫০ টাকা

২৩. ব্যবসায় প্রতিষ্ঠানের গৃহীত বিনিয়োগ সিদ্ধান্ত লাভজনক প্রতীয়মান হয় কীভাবে?

ক. বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ একই হলে

খ. বহিঃপ্রবাহ থেকে আন্তঃপ্রবাহ বেশি হলে

গ. আন্তঃপ্রবাহ থেকে বহিঃপ্রবাহ বেশি হলে

ঘ. আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ সমান হলে

২৪. ভবিষ্যতের নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করা যায় কীভাবে?

ক. নগদ প্রবাহ প্রাক্কলন     খ. চক্রবৃদ্ধিকরণ

গ. মূলধন বাজেটিং            ঘ. বাট্টাকরণ

২৫. অর্থের সময়মূল্য সমর্থন করে না

র. গড় মুনাফার হার পদ্ধতি

রর. পে-ব্যাক সময় পদ্ধতি

ররর. নিট বর্তমান মূল্য পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                     খ. র ও ররর

গ. রর ও ররর                 ঘ. র, রর ও ররর

২৬. কোন প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের সঙ্গে জড়িত প্রক্রিয়াকে কী বলে?

ক. অর্থায়ন পদ্ধতি খ. মূলধন কাঠামো

গ. অর্থের সময়মূল্য           ঘ. মূলধন বাজেটিং

নিচের উদ্দীপকটি পড়ে ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

একজন ব্যবসায়ী একটি মেশিন ক্রয় করতে চান। মেশিনটির মূল্য ১৫,০০০ টাকা। মেশিনটি ব্যবহার করে তিনি আগামী ৪ বছরে বার্ষিক ৫,০০০ টাকা আন্তঃপ্রবাহ নিশ্চিত করতে পারবেন।

২৭. উক্ত ব্যবসায়ীর পে-ব্যাক সময় কত?

ক. ২ বছর                      খ. ৩ বছর

গ. ৪ বছর                       ঘ. ৫ বছর

২৮. কোন উৎস থেকে প্রতিষ্ঠানে আন্তঃনগদ প্রবাহ ঘটে?

ক. ক্রয়               খ. নিট মুনাফা

গ. গড় বিনিয়োগ  ঘ. বিক্রয়

২৯. নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার পার্থক্যকে কী

বলা হয়?

ক. প্রারম্ভিক বিনিয়োগ       খ. নগদ বহিঃপ্রবাহ

গ. মোট অবচয়    ঘ. মোট চলতি ব্যয় 

উত্তর

১৬. গ, ১৭. খ, ১৮. গ, ১৯. ক, ২০. খ, ২১. ক, ২২. ক, ২৩. খ, ২৪. ঘ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. খ, ২৮. ঘ, ২৯. গ

লেখক : সহকারী অধ্যাপক, উদয়ন স্কুল অ্যান্ড

কলেজ, ঢাকা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত