নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। সেই সঙ্গে জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে। গতকাল শনিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ আমরা না চাইলে এখন কোনো বদলি হবে না। ময়মনসিংহের ডিসির প্রত্যাহার চেয়েছিলাম আমরা।’