প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান

(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

১. বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?

উত্তর : সিলেটের হরিপুরে

২. ২০২৩ সালে শান্তিতে নোবেল বিজয়ী নারীর নাম কী?

উত্তর : নার্গিস মোহাম্মদী

৩. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?

উত্তর : বৃহস্পতি

৪. বিশ্ব মানবাধিকার দিবস কবে?

উত্তর : ১০ ডিসেম্বর

৫. ধর্মীয় গ্রন্থ পোড়ানো বা অবমাননামূলক কর্মকা- নিষিদ্ধ করে আইন পাস করেছে কোন দেশ?

উত্তর : ডেনমার্ক

৬. বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় কবে?

উত্তর : ১১ জুলাই, ২০২৩

৭. ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত?

উত্তর : ক্রিকেট

৮. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কে?

উত্তর : ভলকার টুর্ক

৯. বিশ্বে অপরিশোধিত তেলের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ কোনটি?

উত্তর : সৌদি আরব

১০. কপ-২৮ জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন সম্মাননায় ভূষিত হয়েছেন?

উত্তর : এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার

১১. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কবে?

উত্তর : ১৯৯৭ সালের ২ ডিসেম্বর

১২. কোনটি দেশের পঞ্চম অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি লাভ করেছে?

উত্তর : ঢাকার রিকশা ও রিকশাচিত্র

১৩. জাতীয় স্মৃতিসৌধের নকশা প্রণয়নকারীর নাম কী?

উত্তর : সৈয়দ মাইনুল হোসেন

১৪. বধ্যভূমি স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?

উত্তর : রায়েরবাজার, মোহাম্মদপুর

১৫. দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরার খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন কে?

উত্তর : নাহিদা আক্তার

১৬. স্বাধীনতা ও বিজয় দিবসে কতবার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সামরিক অভিবাদন জানানো হয়?

উত্তর : ৩১ বার

১৭. বর্তমানে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা কোনটি?

উত্তর : এস এম সোসিং (কোনাবাড়ি, গাজীপুর)

১৮. ডিজিটাল বাংলাদেশ দিবসের পরিবর্তিত নাম কী?

উত্তর : স্মার্ট বাংলাদেশ দিবস

গ্রন্থনা : মো. হাছিবুল বাসার