সার্বিয়ায় নির্বাচনের ফলের বিরুদ্ধে বিক্ষোভ

ইউরোপের দেশ সার্বিয়ায় গত কয়েক দিনে ঘোষিত নির্বাচনের ফল নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। রাজধানী বেলগ্রেডে নির্বাচনী ফলের বিরুদ্ধে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। কয়েক হাজার বিক্ষোভকারী সপ্তাহখানেক আগের আইনসভা ও স্থানীয় নির্বাচনের ফল বাতিলের দাবি জানান।  

সার্বিয়ার নির্বাচন কমিশন জানায়, গত ১৭ ডিসেম্বর আইনসভার নির্বাচনে ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) ৪৬.৭২ শতাংশ ভোট নিয়ে জয়লাভ করে। কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এসএনএস যেভাবে নির্বাচনে জয়লাভ করেছে তা অস্বচ্ছ। এতে গণমাধ্যম পক্ষপাতপূর্ণ আচরণ করেছে। প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচ অনৈতিক প্রভাব খাটিয়েছেন।