সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা

আপডেট : ০৪ জুন ২০২৬, ০১:২৯ এএম

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি প্রধান তেল টার্মিনালসহ রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় রাতভর হামলা চালিয়েছে ইউক্রেন। গতকাল বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করেছেন। এক্স-এ জেলেনস্কি লিখেছেন, আক্রান্ত তেল টার্মিনালটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দূরে। আমাদের বাহিনী রাশিয়ার ক্রোনশটাদ ঘাঁটির সামরিক লক্ষ্যবস্তুগুলোতেও আঘাত হেনেছে।

ইউক্রেনের এই হামলার লক্ষ্য যে অর্থনৈতিক ফোরামের আয়োজনকে বিঘিœত করা ছিল, তা স্পষ্ট করেছেন দেশটির কর্মকর্তারা। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা সের্গেই পশতুবা সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ইউক্রেনের হামলার পর কালো ধোঁয়ার সুন্দর কুণ্ডলী নিয়েই সেন্ট পিটার্সবার্গ ফোরামের যাত্রা শুরু হচ্ছে। ওই ভিডিওতে দেখা গেছে, অনুষ্ঠানস্থলের দিকে প্রতিনিধিরা হেঁটে যাচ্ছেন এবং তাদের পেছনের আকাশে কালো ধোঁয়া দৃশ্যমান। প্রেসিডেন্ট জেলেনস্কি আরও জানান, রাশিয়ার তামবভ অঞ্চলের একটি অস্ত্র উৎপাদনকারী কারখানাতেও হামলা চালানো হয়েছে।

এর আগে গত সোমবার ইউক্রেনজুড়ে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভ, দিনিপ্রো শহরসহ দেশটির অন্তত সাতটি অঞ্চলে চালানো এ ভয়াবহ হামলায় অন্তত ২২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া এক রাতে ৬৫৬টি ড্রোন ও ৭৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত