পাকিস্তান

মুক্তির পরই পিটিআই নেতা কোরেশি গ্রেপ্তার

সাইফা তথা গোপন নথি ফাঁসের মামলায় জামিনে মুক্তি লাভের পরপরই গতকাল বুধবার পাঞ্জাবের আদিয়ালা কারাগারের বাইরে থেকে আবারও গ্রেপ্তার হলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি। প্রথমে তাকে গ্রেপ্তারের কারণ জানানো না হলেও পরে বলা হয়, তাকে গত ৯ মে ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর দেশ জুড়ে হওয়া সহিংসতার মামলায় গ্রেপ্তার করা হলো। 

গত সপ্তাহে গোপন নথি ফাঁসের মামলায় পিটিআইয়ের সাবেক চেয়ারম্যান কারাবন্দি নেতা ইমরান খান ও তার জামিন হয়। দলটির আইনজীবীরা বলেছিলেন, অন্যান্য মামলার কারণে ইমরানের মুক্তি লাভ সম্ভব না হলেও কোরেশির মুক্তিতে বাধা নেই। সেই মোতাবেক গতকাল তিনি মুক্তি পান। কিন্তু আদিয়ালা কারাগারের বাইরে তাকে আবারও গ্রেপ্তার করা হলো।