চীনের অভিযোগ

হুমকিকে অতিরঞ্জিত করে দেখাচ্ছে তাইওয়ান

নির্বাচনে ইতিবাচক ফল পেতে চীনের সামরিক হুমকিকে অতিরঞ্জিত করে তুলে ধরেেছ তাইওয়ানে ক্ষমতাসীনরা। আগামী ১৩ জানুয়ারি গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান দ্বীপের নির্বাচনকে সামনে রেখে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান গতকাল বৃহস্পতিবার এই অভিযোগ করেন। নির্বাচনে স্বাধীনতাপন্থি ক্ষমতাসীনদের সঙ্গে চীনপন্থিদের কড়া প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। 

তাইওয়ানে ক্ষমতাসীন স্বাধীনতাপন্থি দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) বারবার অভিযোগ করে আসছে, নির্বাচন সামনে রেখে তাইওয়ান প্রণালিতে চীনা যুদ্ধজাহাজের তৎপরতা বেড়ে গেছে। দ্বীপকে কেন্দ্র করে আকাশে চীনের গোয়েন্দা বেলুন এবং যুদ্ধবিমান উড়ছে।