শেখ হাসিনা বললেন শাহজাহান ওমর ঘরের ছেলে, ঘরে ফিরে এসেছে

বিএনপির সাবেক নেতা ও ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান ওমরকে নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ঝালকাঠি-১ আসনে ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর ওই সন্ত্রাসী দল (বিএনপি) ছেড়ে এখন নৌকায় উঠেছে। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেন।

এ সময় শেখ হাসিনা জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনাদের কাছে আহ্বান, আপনারা ৭ তারিখে সবাই সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন। মার্কাটা কী, নৌকা মার্কা। নৌকা মার্কায় ভোট দেবেন। এই নৌকায় ভোট দিলে স্মার্ট বাংলাদেশ হবে।