কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ না করায় ইউপি চেয়ারম্যানকে হুমকি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা। শুক্রবার(২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বারপাড় নৌকা প্রার্থীর পথসভায় দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মাজারুল ইসলাম মানিক এই অভিযোগ করেছেন।
তিনি বলেন, কয়েকদিন আগে রাত দশটার পর স্বতন্ত্র প্রতীকের সমর্থকেরা আমার বাড়ীতে আসে। এসময় তারা আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ না করলে নির্বাচনের পর আমাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরফাতুল আলম বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধির বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।