জার্মানির বার্লিনে ফিলিস্তিনের প্রতি সংহতি সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। শহরটিতে ফিলিস্তিনপন্থি একাধিক সংগঠন নো সেলিব্রেশন ডিউরিং জেনোসাইড বা গণহত্যার সময় উদযাপন নয় শিরোনামে এই সমাবেশের উদ্যোগ নিয়েছিল। নিরাপত্তার কারণ দেখিয়ে এই সংহতি সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
জার্মানির ডের স্পিগেল পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছর শুরুর প্রাক্কালে আজ রবিবার রাত ১০টা থেকে এই আয়োজন শুরু হওয়ার কথা ছিল। বার্লিনের নয়েকোলন এলাকায় রিশার্ড স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরুর পরিকল্পনা করেছিলেন ফিলিস্তিনপন্থিরা। মধ্যরাতে মিছিল শেষ হওয়ার কথা ছিল হারম্যান স্কয়ারে গিয়ে। কিন্তু এখন পুলিশের নির্দেশে এই আয়োজন বন্ধ রাখতে হচ্ছে। গত ৭ অক্টোবর ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে বার্লিনে কয়েকটি সমাবেশ ও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ চলার সময় বার্লিনের নয়েকোলন এলাকায় সহিংসতাও ঘটেছে।
বার্লিন পুলিশের প্রধান বারবারা স্লোভিক বলেন,ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়ায় বার্লিন পুলিশের ওপর বাড়তি চাপ পড়েছে।