সামরিক শাসনে থাকা পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলের তিন দেশ নাইজার, বুরকিনা ফাসো এবং মালির প্রধানমন্ত্রীরা গত শনিবার যৌথ ভবিষ্যতের জন্য দৃঢ় ঐক্য গড়ার ডাক দিয়েছেন। পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ‘ইকোওয়াস’ থেকে নিজেদের দূরত্ব বজায় রেখে তারা এই নতুন ঐক্য প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
সামরিক শাসন জারির পর থেকে ওই দিন দেশের সঙ্গে ইকোওয়াস জোট এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে মালি, বুরকিনা ফাসো এবং নাইজারের জান্তা প্রশাসনের বৈরিতা শুরু হয়। ২০২০ সালের পর তিনটি দেশে সামরিক অভ্যুত্থান হয়। ইকোওয়াস গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য জান্তাদের প্রতি আহ্বান জানিয়ে আসছিল।