ইউরোপ মহাদেশের দেশ সার্বিয়ার ‘রুশপন্থি’ নেতা দেশের প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমেই জোরালো হচ্ছে। গত শনিবার দিনভর বিক্ষোভ হয়। এতে যোগ দেওয়া মানুষের বেশিরভাগই শিক্ষার্থী। নির্বাচনের মধ্য দিয়ে আরেক দফা প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর থেকেই বিক্ষোভ শুরু হয়েছে।
বিরোধীদল ও বিক্ষোভকারীদের অভিযোগ, জালিয়াতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ভুসিচ ক্ষমতা ধরে রেখেছেন। বিক্ষোভকারীরা গত শনিবার রাজধানী বেলগ্রেডের বড় বড় রাস্তাগুলোতে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন। বিক্ষোভকারীদের বড় অংশই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
গত ১৭ ডিসেম্বর সার্বিয়ার নির্বাচন কমিশন জানায়, আলেকসান্দার ভুসিচের দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি সংসদীয় ও স্থানীয় নির্বাচনে জয়লাভ করেছেন।
কিন্তু ওই দিন থেকেই শুরু হয় বিক্ষোভ। নির্বাচনের ফল বাতিলের দাবি জানিয়ে বিরোধীরা বলছে, বসনিয়া থেকে জাতিগত সার্বদের নিয়ে এসে অবৈধভাবে ভোট দেওয়ানো হয়েছে। আবার ভুসিচের দলের প্রার্থীরা ভুয়া ঠিকানা ব্যবহার করে স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এ অবস্থায় নির্বাচনের ফল বাতিল করে নতুন করে ভোট আয়োজন করার দাবি তুলছেন বিক্ষোভকারীরা।