‘আমি আর পারছি না’ বলে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান সরকার ভোটের চার দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

আতাউর রহমান সরকার জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক। তিনি গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

আতাউর রহমান সরকার বলেন, ‘সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছি। আমার সরে দাঁড়ানোর বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। মূলত আমি আর পারছি না, যার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।