টাঙ্গাইল-২: ভোটগ্রহণ পর্যবেক্ষণ করবেন ভারতের ডেপুটি নির্বাচন কমিশনার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে টাঙ্গাইল-২ আসনের (গোপালপুর-ভূঞাপুর) নির্বাচন পর্যবেক্ষণ করতে আসছেন ভারতের ইলেকশন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। তিনি ভারতের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধির দলনেতা হিসেবে বাংলাদেশ সফর করবেন। আগামীকাল তিনি টাঙ্গাইল-২ আসনের নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
 
তার সঙ্গে থাকবেন ভারতের ইলেকশন কমিশনের ডিরেক্টর জেনারেল মি. নারায়না বালা সুব্রামানিয়ান এবং প্রিন্সিপ্যাল সেক্রেটারি মি. মোহাম্মদ উমর। গত ৩ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব শেখ মো. ফয়সাল মোস্তফা আমিনের স্বাক্ষরিত অফিশিয়াল পত্রে এ তথ্য পাওয়া গেছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।