বাংলা
নৈর্ব্যক্তিক প্রশ্ন
১. ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল কবে?
ক. ৯৫০ খ্রিস্টাব্দে খ. ৭৫০ খ্রিস্টাব্দে
গ. ৮৫০ খ্রিস্টাব্দে ঘ. ৬৫০ খ্রিস্টাব্দে
২. পর পদের অর্থ প্রাধান্য থাকে কোন সমাসে?
ক. দ্বিগু সমাস খ. কর্মধারয় সমাস
গ. বহুব্রীহি সমাস ঘ. অব্যয়ীভাব সমাস
৩. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
ক. র, এর খ. দ্বারা, দিয়ে
গ. কে, রে ঘ. কোনোটিই নয়
৪. তিলোত্তমা কোন উপন্যাসের প্রধান চরিত্র?
ক. কপালকু-লা খ. আনন্দমঠ
গ. দুর্গেশনন্দিনী ঘ. বিষবৃক্ষ
৫. হাসান আজিজুল হক রচিত ছোটগল্প গ্রন্থ কোনটি?
ক. তাস খ. বেনের মেয়ে
গ. তৃষ্ণা ঘ. বহুব্রীহি
৬. বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কতটি?
ক. ৩০টি খ. ৩৫টি
গ. ৩৭টি ঘ. ৩৯টি
৭. রাইফেলের রোটি আওরাত উপন্যাসের ঘটনাস্থল কোনটি?
ক. বিশ্ববিদ্যালয় খ. পুলিশ লাইনস
গ. গাজীপুর ঘ. সাভার
৮. স্বরান্ত অক্ষরকে কী বলা হয়?
ক. যুক্তাক্ষর খ. বদ্ধাক্ষর
গ. মুক্তাক্ষর ঘ. একাক্ষর
৯. লালসালু উপন্যাসের রচনাকাল কোনটি?
ক. ১৯৪৫ খ. ১৯৪৮
গ. ১৯৫২ ঘ. ১৯৬০
উত্তর : ১. ক, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. গ, ৬. গ, ৭. ক, ৮. গ, ৯. খ গ্রন্থনা : জেলি খাতুন