জার্মানিতে নজিরবিহীন কৃষক বিক্ষোভ শুরু হয়েছে। গত রবিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা রাজধানী বার্লিনে এসে পৌঁছান। এতে গতকাল সোমবার বার্লিনসহ বিভিন্ন জায়গায় দৈনন্দিন কাজে বাধা দেয় বিক্ষোভকারীরা। এদিকে সরকার বলছে, কৃষিতে এখনো ব্যাপক ভর্তুকি দেওয়া হয়। এই বিক্ষোভের পেছনে অতি ডানপন্থি রাজনীতির ভূমিকা দেখতে পাচ্ছে সরকার।
গতকাল ধর্মঘটের প্রভাবে বার্লিনে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। কয়েকশ কৃষক এরই মধ্যে ট্রাক্টর, ট্রাক, গাড়িসহ জড়ো হয়েছেন বার্লিনে। এর জেরে ভক্সওয়াগন কারখানার উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য করেন কৃষকরা। রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে। জার্মানে কাজে যোগ দিতে পারেননি। বার্লিন ছাড়াও জার্মানির অন্যান্য শহরে ধর্মঘটের প্রভাব পড়েছে।সাবেক শাসক দল সিডিইউ, সিএসইউ, অতি ডানপন্থি এএফডি এবং আরেকটি দক্ষিণপন্থি দল ফ্রি ভোটারস এই আন্দোলনকে সমর্থন করেছে।
জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎজের নেতৃত্বে জার্মানিতে এখন জোট সরকারের শাসন চলছে। সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে, কৃষি খাতে ব্যাপক পরিমাণের ভর্তুকি কমিয়ে আনা হবে।